বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

মধুপুর উপজেলায় হ্যান্ডবল প্রতিযোগিতা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৬৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

টাঙ্গাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মধুপুর উপজেলায় শেষ হল বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা। ফাইনালে কুড়ালিয়া বি কে উচ্চ বিদ্যালয়কে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইদিলপুর উচ্চ বিদ্যালয়।

সোমবার সকালে ইদিলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ম্যাচের শুরুতে বিশালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মিলনের গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে কুড়ালিয়ার খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে ইদিলপুরের নাসির করেন ৩ টি এবং বিশাল করেন আরো ২টি গোল। প্রতিপক্ষের মিলন ও আল আমিন আরো একটি করে গোল করলেও শেষ রক্ষা হয়নি তাদের। শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় ইদিলপুর উচ্চ বিদ্যালয়। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আউশনারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইদিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, কুড়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইদিলপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মোঃ বাপ্পু সিদ্দিকী। আয়োজনের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com