শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের সহকারি কমিশানার (ভূমি) অফিসে কর্মরত সার্ভেয়ার মো. শাহাব উদ্দিনকে ঘুষের নগদ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

বুধবার (২৩ জানুয়ারি) দুদকের ময়মনসিংহ সমম্বিত অঞ্চলের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল সহকারি কমিশনার (ভূমি) অফিসে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ভূমি অফিসের কর্মরত সার্ভেয়ার মো. শাহাব উদ্দিনকে ঘুষের বিষয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। শাহাব উদ্দিন ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাকে দুপুর ১২টায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কের বাসিন্দা প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলার বিষয়ে সহকারি কমিশানার ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। খবর পেয়ে দুদক অভিয়ান চালায় এবং হাতে-নাতে টাকাসহ সার্ভেয়ারকে গ্রেফতার করে।

ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের পর শাহাব উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে দুদক কর্মকর্তারা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com