রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

নিকলীতে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিষিদ্ধ করেছে উপজেলা প্রসাশন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৭ বার পড়া হয়েছে
Pupil Sending Text Message On Mobile Phone In Class

দিলীপ কুমার সাহা :

কার্যকর পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার জন্য ছাত্র-ছাত্রীদের নির্দেশ দিয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রসাশন।
শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে আসা এবং কথা বলায় শিক্ষাক্রম ব্যহত হওয়ার বিষয়টি মঙ্গলবার (২২জানুয়ারি) উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় নজরে আসায় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার উপজেলার স্কুল- কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত মৌখিক নির্দেশ দেন।
মৌখিক নির্দেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে-মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না।

শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া যাচ্ছে।
তবে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করলে শাস্তি বা মনিটরিংয়ের বিষয়টি বলা হয়নি প্রসাশনের ওই নির্দেশে।
উঠতি বয়সী ছেলে-মেয়েদের লেখাপড়ার ক্ষতির বিষয়টি মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com