বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রায়পুরায় ফাতেমা বেগম হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৪৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
নরসিংদীর রায়পুরায় ফাতেমা বেগম (৩৭) নামে এক স্কুলের আয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে নরসিংদী জেলা রায়পুরা উপজেলার ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়ার হত্যার সাথে জড়িত ফাতেমার পাষণ্ড স্বামী বশির আহমেদ ও দ্বিতীয় স্ত্রী কোহিনুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

নিহতের স্বজনরা জানান, গত সোমবার (২১ জানুয়ারি) রাত ৯টায় নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ীর পশ্চিম দিকে রাস্তার পাশে মৃত লাশ দেখতে পেয়ে পরিবারের অন্য সদস্যরা রায়পুরা থানায় খবর দেই। ওই রাতেই হত্যার সন্দেহে পুলিশ বশির ও কোহিনুরকে আটক করেন।
হত্যার ঘটনায় পর দিন নিহতের ছোট ভাই মাইন উদ্দিন বাদী হয়ে বশির ও তাঁর দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত২২ বছর পূর্বে চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহ্পুর এলাকার সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সাহাবুদ্দিনের মেয়ে ফাতেমার সাথে পাশ্বাবর্তী হাইরমারা এলাকার মৃত খালেক মিয়ার ছেলে বশিরের সাথে বিয়ে হয়। সন্তান না হওয়ায় বশির দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে ফাতেমা স্থানীয় একটি স্কুলে আয়ার কাজ করে জীবন-যাপন করতেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বশির প্রায় সময় ফতেমার ওপর অমানবিক নির্যাতন চালাত ।
ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়তি আক্তার ও নাদিয়া এই হত্যাকানণ্ডে জড়িত খুনি বশির ও তার দ্বিতীয় স্ত্রী কোহিনুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ বলেন, ফাতেমা আমার বিদ্যালয়ে আয়া ছিলো। সে আমাদের মাঝে নেই কিছুতেই মানতে পারছি না। এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সঠিক বিচার না হলে আরো কঠুর আন্দোলন করা হবে।
চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন বলেন,পাষণ্ড স্বামী বশির সমাজ বিরোদী সাথে জড়িত ছিলো। সে একজন চিহ্নিত সস্ত্রাসী। আমি জনপ্রতিনিধি হিসেবে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com