বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নিকলীতে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৪৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
হাজী মিঞাচান্দ কারার, মীর হোসেন কারার, আছির উদ্দিন কারার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে (২৬ জানুয়ারি) শনিবার ১১টায় জেলা পরিষদ নির্মিত অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক মো. আবদুল জব্বারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রবীণ রাজনৈতিক কারার গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রফেসর সৈয়দ মাজায়ারুল হক মারজান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর সামছুজামান মিলকী, উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফাউন্ডেশনের সদস্য সচিব নিকলী সরকারি মুক্তিযোদ্ধা আর্দশ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান জানান, উপজেলার ১টি কলেজ, ১০টি বিদ্যালয় , ও ৪ টি মাদ্রাসার মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের মাঝে এটি পঞ্চম বর্ষ বৃত্তি প্রদান অনুষ্ঠান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com