রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জের ১ আসনে পুননির্বাচনের ৩টি মনোনয়নের মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৮১ বার পড়া হয়েছে

শামসুল আলম শাহীন :
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর ১ আসনের পুননির্বাচনে গণতন্ত্র পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলার সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন হলফ নামায় স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে। অপর দিকে জাতীয় মৎসজীবী পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাইন বিল্লাহ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্তেও স্বশিক্ষিত লিখায় বাতিল করা হয়েছে।
একক প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
আজ রোববার দুপুর ১.২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। কিশোরগঞ্জের ১ আসনের পুননির্বাচনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে ১টি বৈধ ও ২টি বাতিল ঘোষণা করা হয়।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটিতে আগামী ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ২২শে জানুয়ারি পুননির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ-সময় অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক) ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ, সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাদী হাসান, সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই আশফাকুল ইসলাম টিটুসহ দলীয় নেতাকর্মীসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com