মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সুপাত্রে সন্ধানে আছেন মৌসুমী হামিদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৪৭ বার পড়া হয়েছে

সুপাত্রের সন্ধানে আছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ। মনের মতো পাত্র পেলে চলতি বছরেই বিয়ে করতে চান বলেও জানান এই অভিনেত্রী। তিনি আরো বলেন, জন্ম-মৃত্যু ও বিয়ে এগুলো সৃষ্টিকর্তার হাতে। তবে আমার ইচ্ছে এই বছরে বিয়ে করার। তাই একটা সুপাত্র খুঁজছি। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে শুভ কাজে আর দেরি করবো না। কোন জেলার পাত্র অগ্রাধিকার পাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা ও খুলনার পাত্র হলে বেশি ভালো হয়। তবে যে জেলারই হোক আমার কাজ ও পেশাকে সম্মান করবে এমন কাউকে আমি চাই।

চলতি মাসে এখনো ক্যামেরার সামনে দাঁড়াননি মৌসুমী। এ সপ্তাহের শেষের দিকে শুটিং শুরু করবেন। গত ৩০শে জানুয়ারি ইন্দোনেশিয়া থেকে তিনি ছয়টি নাটকের শুটিং শেষ করে দেশে ফেরেন। নাটকগুলো নির্মাণ করেন সাখাওয়াত মানিক, স্বাধীন ফুয়াদ ও আসাদুজ্জামান আসাদ। মৌসুমী অভিনীত নাটকগুলো হলো ‘হেলালের হানিমুন’, ‘চোখ’, ‘সম্পর্ক’, ‘এমনও হয়’, ‘এসো হাতটা ধরি’ ও ‘লস্ট অ্যান্ড ফাইন্ড’। ভালোবাসা দিবসকে উপলক্ষ করেই নাটকগুলো নির্মাণ হয়েছে বলে জানান তিনি। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও এই অভিনেত্রী অভিনয় করছেন। তার হাতে আছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও ‘গোর’ শিরোনামের দু’টি চলচ্চিত্র। নতুন চলচ্চিত্রের বিষয়েও কথা হচ্ছে বলে জানান এই গ্ল্যামার কন্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com