মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেড়া ভেঙে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ৩ বন্ধু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ধর্ষক তুষারকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে জানা গেছে, ধর্ষিতা উপজেলার একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার সময় একই এলাকার বাদশা প্রামানিকের ছেলে তুষার, তার বন্ধু রনি (১৯) ও শাকিল (২১) তাকে উত্ত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রীর অভিভাবকরা তুষার ও তার অপর দুই বন্ধুর অভিভাবকদের জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে তুষার তার বন্ধু রনি ও শাকিলকে নিয়ে ওই ছাত্রীর শোয়ার ঘরের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ওই ছাত্রীর মুখে গামছা বেঁধে বাড়ির পাশে আমিন উদ্দিন বিশ্বাসের আম বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে রোববার সারাদিন বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তুষার, রনি ও শাকিলের পরিবারের পক্ষ থেকে প্রভাব খাটানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ধর্ষণের ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষিতার চাচা বাদী হয়ে তুষার, রনি ও শাকিলের নামে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি তুষারকে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com