মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এসএসসির ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা ইজতেমার জন্য পেছাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৩৮ বার পড়া হয়েছে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানো হয়েছে।

বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফ্রেব্রুয়ারি পরীক্ষা আগামী ২ মার্চ নেওয়া হবে।

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে চার দিনে হবে এবার। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

গত ২ ফেব্রুয়ারি থেকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com