শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় পড়ে মো. তৌহিদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিকলী উপজেলার জারইতলা-কামালপুর সাবমার্সেবল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক্টরের চালক এখনো পলাতক।
নিহত মো. তৌহিদ (১২) উপজেলার জারইতলা-কামালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে। সে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, বিকেলে তৌহিদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে জারইতলা-কামালপুর সাবমার্সেবল সড়কে স্থানীয় ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসা করার জন্য সোমবার রাতে কামালপুর মাঠে আমার সভাপতিত্বে এক সালিশ বসে। সালিশে মীমাংসা না হওয়ায় আমি তাদের বলেছি থানায় মামলা করার জন্য। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান এর আগেও এ রকম কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কিন্ত ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কিছু টাকা দিয়ে শেষ করে ফেলে।
এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির উদ্দিন ভূইয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com