মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভৈরব কিশোরী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে : কমলপুর হাজী জহির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের জয়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪১ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ শ্রীনগর উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে তিন-দুই গোলের ব্যবধানে পরাজিত করে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। আজ শনিবার বিকেল ৪টায় ভৈরব পৌর শহীদ আইভি রহমান স্টেডিয়াম মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কিশোরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, কমলপুর হজাী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লোকমান সরকার, প্রধান শিক্ষক অহিদুর রহমানসহ অন্যান্যরা। এছাড়াও গ্যালারীতে বসে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন স্থানীয় শত শত ফুটবল প্রেমীরা। ম্যাচ জুড়ে ব্যাপক টান টান উত্তেজনা বজায় রেখে শেষে শূন্য গোলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে তিন-দুই গোলের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ফুটবল টিম।
ফাইনালে হেড়ে টুর্নামেন্টের রানার্স আপ ট্রফি নিয়ে ঘরে ফিরে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়গণ। পরে বিজয়ী ট্রফি হাতে পেয়ে উল্লাশে মেতে উঠে বিজয়ী দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও জয়ী দলের দুর্দান্ত খেলোয়াড় শায়লা বেগমের ঝুলিতে।
এই কিশোরী ফুটবল টুর্নামেন্টে বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড়গণ রয়েছে যারা দেশীয় ফুটবলে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে পারবেন বলে মনে করছেন খেলা পরিচালনাকারী রেফারী পল্লবী চৌধুরী।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, কিশোরী মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com