শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে জননী কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৩০ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী :
কিশোরগঞ্জ সদরের যশোদলে জননী কিন্ডারগার্টেনে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রাঙ্গণে শেষ হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম পর্বের (উদ্বোধনী) প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সহধর্মিনী শায়লা ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাহদী হাসান, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, আবৃত্তি সংগঠন সুবর্ণ কথনের পরিচালক বাছিরুল আমিন।

দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন যশোদল ইউনিয়ন ইউনিটের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রাশেদা খানম।

জননী কিন্ডারগার্টেনের পরিচালক মো: আল-আমীনের সঞ্চালনায় ও মো: আশরাফুল ইসলাম আসাদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মো: রমজান আলী, দি এশিয়ান এইজের জেলা প্রতিনিধি মো: আশরাফ আলী, জননী কিন্ডারগার্টেনের প্রধান উপদেষ্টা মো: আজিজুল রহমান, যশোদল ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাসুদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী নূর উদ্দিন, প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রথম পর্বে জননী কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com