রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার’ পেলেন কবি আমিনুল ইসলাম সেলিম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
কবিতাগ্রন্থ ‘গৃহপালিত দুঃখ’- এর জন্য সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০১৮ পেলেন কবি আমিনুল ইসলাম সেলিম। গ্রন্থটি ২০১৫ সালের বইমেলায় বিভাস প্রকাশন থেকে বের হয়েছিলো। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করছে। ইতোমধ্যে গ্রন্থটি পাঠকমহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। গ্রন্থটি নিয়ে বিশিষ্ট অনুবাদক ও সাহিত্য সমালোচক আবুল কাইয়ুম, কবি-সম্পাদক-প্রকাশক আনোয়ার কামাল ও কবি মাহফুজ সজলসহ অনেকে রুচিঋদ্ধ আলোচনা করেছেন। এটি ছাড়া লেখকের আরও ৩টি বই প্রকাশিত হয়েছে।

ঢাকার স্বনামখ্যাত কবিতা ক্যাফেতে গত ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি আসলাম সানী, কবি সৈয়দ আল ফারুক, কবি ও সাংবাদিক আলমগীর রেজা চৌধুরী, কবি ও ছড়াকার হাসনাত আমজাদ, সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক ও কবি জায়েদ হোসাইন লাকী, প্রধান সম্পাদক ফরিদুজ্জামানসহ শতাধিক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।

সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য আরও যারা ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৮’ পেলেন, তারা হলেন- চন্দ্রশিলা ছন্দা, সুশান্ত হালদার, হাবিবা বেগম ও মাসুমা টফি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com