রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের রায় দ্রুত বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ। এরইমধ্যে রায় হয়েছে। দ্রুত এ রায়ের বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা চলে গেছেন, তারা তো আর কোনোদিনও ফিরবেন না। কিন্তু স্বজনরা তো বিচার দেখে যেতে পারবেন। ন্যায়বিচারের মাধ্যমে এর পরিসমাপ্তি হবে। এরইমধ্যে বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। পর্যায়ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন

এসময় শহীদদের স্মরণে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব, তিন বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালকসহ শহীদ পরিবারের সদস্যরা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পর এ বাহিনীর নাম পরিবর্তন করা হয়েছে, পোশাক পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে এ দশ বছরে এ বাহিনীর মানসিকতা চেঞ্জ করা হয়েছে। এটি এখন আগের চেয়ে অনেক আধুনিকায়ন হয়েছে।’

তিনি আরও বলেন, বিডিআর আইন পরিবর্তন করে বিজিবি আইন ২০১০ প্রণীত হয়েছে। এ আইন অনুযায়ী এখন বিজিবি পরিচালিত হচ্ছে। বিজিবি এখন সশৃঙ্খল বাহিনী। বিজিবির উপর অর্পিত দায়িত্ব পালনে বর্ডার সুরক্ষায় সদস্যরা যথেষ্টে আন্তরিক এবং সোচ্চার রয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com