সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে পৌর কর্তৃপক্ষের সীদ্ধান্তের প্রতিবাদে ইজিবাইক চালকদের ধর্মঘট

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৪ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি :
ভৈরবে সম্প্রতি পৌর কর্তৃপক্ষ ভৈরব বাজারের প্রবেশ পথ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারের কাছে স্ট্যান্ড করে তাদের সিরিয়াল অনুযায়ী চলাচলের নির্দেশ দেয়। কিন্তু এই নিয়মে চলতে গেলে ৩০ থেকে ৪০ মিনিট বসে থেকে যাত্রী উঠাতে হয় বলে অভিযোগ করে পৗর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট করেছে ইজিবাইক চালকরা। সোমবার সকাল থেকে চালকদের ধর্মঘটের ফলে শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী অটোরিক্সা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা । ধর্মঘটের সময় চালকরা যাত্রীদেরকে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেছে অনেকে। পরে বিকাল তিনটার দিকে পৌর কর্তৃপক্ষের সাথে চালকদের সফল আলোচনা শেষে ধর্মঘট প্রত্যার করে নেয় চালকরা।

জানা যায়, সোমবার সকাল থেকে শহরের প্রধান প্রবেশ সড়ক বঙ্গবন্ধু সরণির দুর্জয় মোড় এলাকায় দাঁড়িয়ে ইজিবাইক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে কয়েকশ চালক। এ সময় শহর এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে যাত্রী বহণ করে নিয়ে আসা ইজিবাইক থেকে টেনে-হেঁচড়ে যাত্রীদের নামিয়ে দেয়। এমনকি আন্দোলনকারীরা দূর-দুরান্ত থেকে আসা ইজিবাইকগুলোর চাবি নিয়ে যায় বলেও জানা যায়।

বিক্ষোব্ধ চালক শাহীন মিয়া, মামুন ও কবির মিয়াসহ আরো অনেকে জানান, স্ট্যান্ডে না গিয়ে তারা আগের মতো এক রোডে আসা এবং অন্য রোডে সিরিয়াল মতো যাত্রী নিয়ে চলে যাওয়ার পদ্ধতিতে চলাচল করতে চান। তাদের এই দাবি না মানা পর্যন্ত শহরের কোথাও তারা ইজিবাইক চলাচল করতে দেবেন না বলেও জানান। পরে বিকাল ৩টার দিকে পৌর কর্তৃপক্ষ চালকদের সাথে আলোচনায় বসেন। তাদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলে চালকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন পৌরসভার সচিব মো: দুলাল উদ্দিন ।
গত ১১ ফেব্রুয়ারি রোববার ভৈরব বাজারকে যানজটমুক্ত করতে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগে ভৈরব বাজারের প্রবেশপথ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারের কাছে ইজিবাইক স্ট্যান্ড তৈরি করে তাদের সিরিয়াল অনুযায়ী চলাচলের নির্দেশ দেয়া হয়েছিলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com