বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে কিশোরগঞ্জ জেলার অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত-৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৮-২০১৯-এ কিশোরগঞ্জ জেলার অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল্লাহ আল মাসউদ’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এ মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার কামাল, নারীনেত্রী বিলকিস বেগম, বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাবেক কুস্তি প্রশিক্ষক ফারুক উদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: আল আমিন সবুজ, এ্যাডভোকেট লুৎফুর রশিদ রানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কোহিনুর আফজল, সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেদা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ডা:রুবি ইসলাম প্রমুখ।
এ-ছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com