সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন সুলতান, মোকাব্বির

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৪৮৮ বার পড়া হয়েছে

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (০২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন। আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে গণফোরাম থেকে নির্বাচিত এই দুই সংসদ সদস্য এতদিন শপথগ্রহণ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে মোকাব্বির খান বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখার দাবি এবং অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি শপথ গ্রহণ করছি।

এদিকে শপথ নেয়ার আগে সিলেট হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সুলতান মনসুর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com