সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে মৎস আড়তে অগ্নিকাণ্ডে চার ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই ॥ ২৫লাখ টাকা ক্ষতির দাবি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৬৫৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে ফেড়িঘাট মৎস আড়তে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই । আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ-ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে মজুদ রাখা মাছসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, মঙ্গলাবার বিকেলে ভৈরব মৎস আড়তের স্বর্ণা মৎস আড়ত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের সুধন মৎস আড়ত, ভান্ডারী মৎস আড়তসহ চারটি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুধন বর্মন জানায়, তার দোকানে চিংড়িসহ নানা প্রজাতির পাঁচ লাখ টাকার মাছ মজুদ রাখা হয়েছিল যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ অন্যান্য ব্যবসায়ীরা আরো বলেন, অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতর রাখা ব্যবসায়ীক লেনদেনের গুরুত্বপূর্ণ খাতা-বইসহ মালামাল পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডের সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।

এব্যাপারে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আজিজুল হকের সাথে কথা হলে তিনি জানায়, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টা চালিয়ে চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। আনুমানিক ৭/৮লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com