বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানবন্দরে স্ক্যানার এড়িয়ে গেল কাঞ্চনের পিস্তল, বরখাস্ত একজন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৪৪৪ বার পড়া হয়েছে

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তারা লাইসেন্স করা পিস্তল নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেট পার হয়ে যাওয়ার ঘটনায় একজন নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে।

ফজলার রহমান নামের ওই ব্যক্তি মঙ্গলবার দুপুরে স্ক্যানিংয়ের সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিয়াস কাঞ্চনের ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম বা পরিচয় বিস্তারিত জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার বিকেলে নভোএয়ারের ভিকিউ-৯০৯ এর ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন। প্রথম গেট পার হয়ে নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে, যা অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানারে ধরা পড়েনি। তিনি পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান। এরপরই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান সেখানে।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ও অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম স্ক্যানিং মেশিনে আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে আমি বডি স্ক্যানিং করে দ্বিতীয় স্ক্যানিং মেশিনের দিকে এগিয়ে যাই। তখন আমার হঠাত্ করেই মনে হয়, ল্যাপটপের ব্যাগে নাইন এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে। দ্বিতীয় স্ক্যানিং মেশিনে দায়িত্বরত অফিসারদের বিষয়টি তখন অবহিত করি। আমার কাছে অবাক মনে হয়েছে যে প্রথম মেশিন তাহলে কি স্ক্যান করলো? মেশিনে ধরাই পড়ল না আমার ব্যাগে পিস্তল আর গুলি আছে?’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com