বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

সরে দাঁড়িয়েছেন মোকাব্বির, শপথে অনড় সুলতান মনসুর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৫৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
স্পিকারকে চিঠি দিয়েও শেষ সময়ে এসে শপথ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচতে জিতে আসা মোকাব্বির খান। জানিয়েছেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেই নতুন এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন।
তিনি বলেন, দলের চেয়ারম্যান ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপাতত শপথ নিচ্ছি না। পরবর্তী সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

মোকাব্বির খান শপথের সিদ্ধান্ত থেকে সরে এলেও গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর এখনও শপথ নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন। যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টাতেই শপথ নিচ্ছি।

বুধবার দুপুরেও তিনি বলেছিলেন, ‘আমি আগামীকাল শপথ নিচ্ছি, এটা নিশ্চিত।’ দল অনুমতি না দিলেও শপথের বিষয়ে অনড় থাকবেন বলেও জানান তিনি। তাতে দল তাকে বহিষ্কার করলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেন সুলতান মনসুর।

এর আগে, গত শনিবার (২ মার্চ) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা হয়। ফলে বিএনপি ছয় জনসহ ঐক্যফ্রন্টের আট প্রার্থীর শপথ গ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ জানুয়ারি আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে শপথ নেননি ঐক্যফ্রন্টের বিজয়ী আট প্রার্থী। তবে পরে গণফোরামের দুই প্রার্থী ঘোষণা দেন, তারা শপথ নেবেন। সেই অনুযায়ী স্পিকারকে চিঠিও দেন তারা। জানান, ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা।

এদিকে, এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণফোরামের একাধিক নেতা। এ ক্ষেত্রে আইনি বা সাংগঠনিক ব্যবস্থা কী হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে বৈঠকে বসেন গণফোরাম নেতারা। তবে ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বুধবার (৬ মার্চ) বিকেলেও মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন তারা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জয় পেয়েছিলেন, সংসদ সদস্য ছিলেন ২০০১ সাল পর্যন্ত। অন্যদিকে, মোকাব্বির খান সিলেট-২ আসনে গণফোরামের প্রার্থী হিসেবে উদীয়মান সূর্য প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে জয়ী হন এবারের নির্বাচনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com