শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

পেটের ভেতরে করে ইয়াবা পাচার, দুই মাদক ব্যবসায়ী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় কটিয়াদীতে ৪শ’ পিস ইয়াবাসহ মো. ফারুক (৪৩) ও মো. নূর মোহাম্মদ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার করগাঁও বাজারহাটি এলাকা থেকে তারা আটক হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. ফারুক একজন চিহ্ণিত মাদক ব্যবসায়ী। সে কটিয়াদী উপজেলার পাঁচলিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, চিহ্ণিত মাদক ব্যবসায়ী ফারুক টেকনাফ থেকে পেটের ভেতরে করে ইয়াবা বহন করে উপজেলার করগাঁও বাজারহাটি এলাকায় আনছে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. ফারুক ও মো. নূর মোহাম্মদকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com