রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকনিকের বাসের সংঘর্ষ, নিহত ২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৫২৯ বার পড়া হয়েছে

 

বাগেরহাট সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি পিকনিকের বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আটজন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন বসির (৪০), আমিরুল ইসলাম (৪০), রাসেল (২৩) ও আরিফুল (২২)। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন গরীব উল্লাহ (৪০) ও কিবরিয়া (২২) । হতাহতদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে।

দুর্ঘটনাকবলিত পিকনিকের বাসটিতে থাকা মো. কলম হোসেন ও আনোয়ার হোসেন নামের দুজন জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রাম থেকে একটি দল পিকনিক করার জন্য বাগেরহাট আসে। ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বিকট শব্দের শব্দের সৃষ্টি হয়। এতে গাড়ির সামনে থাকা ১০ জন আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com