রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবার সামনেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মেয়ের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৫১৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

বাবার হাত ধরে সড়কের একপাশে দাঁড়িয়েছিল কন্যাশিশু। সড়কের অপর পাশে চাচাতো ভাইকে দেখে বাবার হাত থেকে ছুটে দৌড়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে মারা যায়। সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাহিবহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম এষা আক্তার (৩)। সে বাহিবহ গ্রামের চান্দু ব্যাপারীর মেয়ে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এষা বাহিবহ বাজার এলাকায় তার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল। সড়কের বিপরীত পাশে চাচাতো ভাইকে দেখে তার কাছে যাওয়ার জন্য দৌড় দিলে চলন্ত একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় এষাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

মেয়েটি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক নাহিদ রায়হান। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com