মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

বর্ণাঢ্য আয়োজনে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৪৬৫ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

নিউজ ডেস্ক :

বর্ণাঢ্য আয়োজনে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদাযাপিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ শহরে প্রতিষ্ঠিত ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ও ট্রেজারার অনিল চন্দ্র সাহা কেক কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান বলেন, কিশোরগঞ্জ হাওরবেষ্টিত জেলা। হাওরসহ আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষার্থীদের কথা মাথায় নিয়ে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পাঠদানসহ যাবতীয় শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করছে। দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা রয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা বলেন, ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে ৭ম বর্ষে পদার্পন করেছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুই দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখতে শিক্ষকরা সর্বদা সচেষ্ট। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। অচিরেই বিশ্ববিদ্যালয় তার নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হবে।

ট্রেজারার অনিল চন্দ্র সাহা বলেন, বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষা বিস্তারে এই দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর মো. রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, প্রক্টর রিয়াদ আহমেদ তুষার, লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যন প্রফেসর  নূরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যন মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের প্রথম দিন বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতশবাজি ও ফানুস উড়ানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com