মোঃ কাইয়ুম হাসান:
“দাবী মোদের একটাই,সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড চায়” এ দাবীতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্দন পালিত হয়।আজ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১২০ টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শত শিক্ষক ব্যানার ও ফেষ্টোন নিয়ে এতে অংশগ্রহন করেন।
এ সময়ে শিক্ষকদের সাথে একাত্বতা পোষন করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী, কটিয়াদী শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম,সিনিয়র যুগ্ন সম্পাদক নিয়াজ মোহাম্মদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্ধ।
