সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

লন্ডনে মসজিদের বাইরে মুসল্লিকে হাতুড়ি দিয়ে হামলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫৬৯ বার পড়া হয়েছে

পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে একজন মুসলিম ব্যক্তির ওপর ‘হাতুড়ি’ দিয়ে হামলা চালিয়েছে দুজন ব্যক্তি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ওই ঘটনার শিকার ব্যক্তির বয়স ২৭ বছর এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তিনজন ব্যক্তি ক্যানন স্ট্রিটে অবস্থিত একটি মসজিদের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা ইসলামবিরোধী মন্তব্য করতে থাকে। ওই প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের তারা ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে।

এসময় কয়েকজন মুসল্লি তাদের ধাওয়া করে। ফলে তাদের মধ্যে দুজন ব্যক্তি একটি হাতুড়ি দিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়। ওই হামলা চালানোর পর তারা একটি চলন্ত গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে ব্যর্থ হয়েছে লন্ডনের পুলিশের। উল্লেখ্য, এমন এক সময় এই হামলার ঘটনা ঘটে যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও লিনউড মসজিদে বন্দুকধারীদের হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ৪৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com