সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

লাশ আনতে নিউজিল্যান্ডে যেতে আগ্রহীদের যোগাযোগের অনুরোধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৭০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাবে দেশটির সরকার। নিহত বাংলাদেশিদের প্রত্যেকের অন্তত একজনকে সে দেশে নেয়ার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড। এ জন্য যাবতীয় প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। নিহতদের পরিবারের যে ব্যক্তি লাশ আনতে যাবেন, তার ভিসাসহ যাবতীয় প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে। এ জন্য তাদেরকে জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব (কল্যাণ) ওয়ালিদ বিন কাসেমের সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। তার ফোন নম্বর ০১৭১৩১১১২২৭ এবং ই-মেইল অ্যাড্রেস aswelfare@mofa.gov.bd ।

নিচের ওয়েবসাইটে ভিসা আবেদনের পরেও উপরোক্ত কর্মকর্তার সঙ্গে দেখা করতে পারবেন নিউজিল্যান্ড যেতে আগ্রহীরা। লিঙ্কটি হল-www.immigration.govt.nz

এদিকে ওয়ালিদ বিন কামেম জানান, এখন পর্যন্ত নিহতদের পরবারের কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেনি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com