মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় লরির যাত্রী নিহত ১, আহত ৩

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৬৭২ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী:

বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় মাসুম শেখ(৩৩) নামে এক লরির যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন জন। আহতদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত ১০টায় বঙ্গবন্ধু সেতুর ২৮ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল তালুকদারের ছেলে।

আহতেরা হলেন, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চর হাসনা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শামসু শেখের ছেলে মোতালেব হোসেন ও নুর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে একটি লরি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। লরিটি সেতুর ২৮ নং পিলারের কাছে পৌঁছলে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লরির যাত্রী মাসুম শেখ নিহত, তিন জন আহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারল হাসপাতালে ভর্তি করে দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com