মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে গাভী পালনে গ্রামীণ নারীদের প্রশিক্ষণ কর্মশালা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৫৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে গাভী পালনে গ্রামীণ দরিদ্র নারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সহায়তায়, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মশালায় স্থানীয় ২৫জন নারী অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে তাদেরকে সনদপত্রসহ স্বল্প সুদে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সুবিধা প্রদান করা হবে বলে জনায় সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নারীদের বিভিন্ন অবদান তুলে ধরেন। এবং বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নতিতে নারীদের আরও বেশী সক্রিয় অংশ গ্রহণ প্রত্যাশা করেন।

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দিলরুবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উর্ধ্বতন সহকারী পরিচালক নিরঞ্জন কুমার চৌধুরী, উপজেলা ভেটেরেনারী সার্জন ডা: মো: মোস্তাফিজুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদা রহমান রুনা।

আলোচনা শেষে অতিথিরা ক্ষুদ্র ব্যবসা সহায়তা ঋণের আওতায় মুদি ব্যবসায়ী মজলিশ মিয়ার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com