শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

শোক আর শ্রদ্ধা ভরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করছে ভৈরববাসি ॥

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৫৯৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
আজ ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। প্রয়াত এ মহান নেতাকে শোক আর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ভৈরববাসি । তার মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে ।

ভৈরব উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রােষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত হোসেন মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রমূখ । এ সময় তারা ভৈরবের সূর্য সন্তান ও প্রয়াত এ মহান নেতার অনুপস্থিতির ক্ষতি কোনদিন পুষিয়ে উঠা যাবেনা উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতির রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মময় জীবন নিয়ে আলেকপাত পাত করেন ।

পরে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এছাড়াও ভৈরবের এ কৃতি সন্তানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন সংগঠন স্ব-স্ব প্রতিষ্ঠান মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে । এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনায় ভৈরবের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com