বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে নৌকা বিজয়ী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৯১৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
তৃতীয় ধাপে ৫ম ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া নৌকা প্রতীক নিয়ে ৬২হাজার ৪শ ২২ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল মনসুর মটরসাইকেল প্রতীক নিয়ে ৩১হাজার ৩শ ৫৪ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে অপর প্রার্থী অলিউল ইসলাম অলি আনারস প্রতীক নিয়ে ৯হাজার ২শ ৩৩ভোট পেয়েছেন। নির্বাচনে ৮২াট কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচন অফিস ও বিভিন্ন বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। এর আগে প্রশাসনের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৩১হাজার ৬৮ভোট বেশি পেয়ে নির্বাচনে বিজয়ী হন।

তবে নির্বাচনে ভোট গ্রহণে দুপুরের পর জোর পূর্বক ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগে পৌর শহরের জগন্নাথপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিবের হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রী-নগর ইউনিয়নের বধূনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৩টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে উপজেলা নিবাচর্ন অফিস ।

ভৈরব উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণমূলক ও কোন ধরণের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করে নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচনে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এছাড়া বাকি ৭৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com