শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে প্রধানমন্ত্রীর ছবি ও বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৬৩৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের আসবাব পত্র ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা।

চন্ডিবের গ্রামে অবস্থিত মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় শিক্ষার্থী ও শিক্ষকরা জানায়, গত ২৪ মার্চ বৈরব উপজেলা পরিষদ নির্বাচনে বেলা ১১টার দিকে চন্ডিবের গ্রামের ইকবাল হোসেনের নেতৃত্বে মোটর সাইকেল প্রতীক সমর্থকদের ৪০/৫০ জনের একটি দল বিদ্যালয়ের বাইরে নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলা চালায় । এ সময় হামলা থেকে বাচঁতে নৌকা সমর্থকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আশ্রয় নেয়। পরে হামলাকরীরা এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে প্রধান শিক্ষকের কার্যালয়ে হামলা চালায়। এসময় দরজা-জানালা ও আসবাবপত্রসহ প্রধানমন্ত্রীর ছবিতেও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে হামলাকারীরা ।

এ বিষয়ে প্রধান শিক্ষক আঃ ছাদেক জানান, এ ঘটনায় ওই দিনই ইকবাল কে প্রধান অভিযুক্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com