মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এফআর টাওয়ারে সাব-স্টেশন থেকে আগুন, গ্লাস ডেকোরেশন যেন মৃত্যুকুপ : ফায়ার সার্ভিস

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বিদ্যুতের সাব-স্টেশন যেকোনো ভবনের নিচতলায় বসানোর নিয়ম থাকলেও বনানীর কামাল আতাতুর্ক সড়কের ফারুক-রূপায়ন (এফআর) টাওয়ারে সেই সাব-স্টেশন ছিল অষ্টম তলায়। ফায়ার সার্ভিস বলছে, সেই সাব-স্টেশন থেকেই এফআর টাওয়ারের ভয়াবহ সেই আগুনের সূত্রপাত। আর নিচ তলা থেকে ২২ তলা পর্যন্ত গোটা ভবনটি গ্লাস দিয়ে ডেকোরেশন করা, যেখানে কোথাও কোনো ফাঁক নেই। এমন একটি বহুতল ভবনের এমন ডেকোরেশনকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করছেন ফায়ার সার্ভিসের তদন্ত দলের সদস্যরা।

এফআর টাওয়ার সমবায় সমিতির সহসভাপতি ও অষ্টম তলার মালিক সেলিম উল্লাহ প্রভাব খাটিয়ে সাব-স্টেশনটি নিজের মালিকানাধীন ফ্লোরে বসিয়েছিলেন বলে জানতে পেরেছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্যরা। শুধু তাই নয়, রান্নার জন্য একটি গ্যাসের লাইনও নিয়েছেন তিনি।

সোমবার (১ এপ্রিল) এফআর টাওয়ার পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির একজন সদস্য সারাবাংলাকে এসব কথা বলেন। গত ২৮ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এই বহুতল ভবনটিতে আগুন লাগে। তাতে ২৬ জনের প্রাণহানি ঘটে। ওই আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। সেই কমিটিই তদন্তের অংশ হিসেবে এফআর টাওয়ার পরিদর্শন করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com