শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

বিএডিসির হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ২০০ মণ মাংস, ১১০ মণ মিষ্টি জব্দ করেছে র‌্যাব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৫৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সবজি ও মৎস্য হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ২০৫ মণ মাংস এবং ১১০ মণ মিষ্টি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর বিমানবন্দর এলাকায় সোমবার সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তরের পাশে বিএডিসির হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, হিমাগার থেকে ২শ মণ আমদানিকৃত মাংস, ১১০ মণ মিষ্টিসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। ১৫ দিন আগে তৈরি করা মিষ্টিগুলো পয়লা বৈশাখে বিক্রির জন্য মজুত করা হয়েছিল।

সারওয়ার আলম বলেন, আমরা আরও ২০০ কেজির মতো মাংস পেয়েছি যার মেয়াদ নেই, পাশাপাশি কিছু মাছ, চিজ (পনির) পেয়েছি যেগুলোরও মেয়াদ শেষ হয়ে গেছে।

বিধান না থাকলেও হিমাগারটিতে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি।

এছাড়া অভিযানে রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিংকে ১৫ লাখ টাকা, আলীবাবা সুইটসকে ১০ লাখ টাকা, ইউনিভার্সেল ট্রেডিং হাউজকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‍্যাব-১, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com