রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কৃষি ব্যাংকের কর্মচারী সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৮৩২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ ::

কৃষি ব্যাংকের কর্মচারী শিপন মিয়াকে সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জের মিঠামইনে বিদেশ থেকে পাঠানো গ্রাহকদের ৫৩ লাখ ৬০ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে স্থানীয় কৃষি ব্যাংকের কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাতে মিঠামইন থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক মোহাম্মদ আবদুন নূর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার শিপন মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের মজলিশ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কৃষি ব্যাংক মিঠামইন শাখার কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়া প্রতারণা ও জালিয়াতি করে ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ২ এপ্রিল পর্যন্ত বিদেশ থেকে ৪৮ জন গ্রাহকের নামে পাঠানো ৫৩ লাখ ৬০ হাজার ১০ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি কর্তপক্ষের নজরে আসার পর বুধবার কৃষি ব্যাংকের কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করেন। মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com