শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী, বরকে ১০ দিনের কারাদণ্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৭৮৪ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। বরকে ১০ দিনের কারাদণ্ড এবং কিশোরী মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোরী উপজেলার জারুইতলা ইউপির সিঙ্গার পাড় গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।
রবিবার (৭এপ্রিল) বিকেলে নিকলীর এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয় একই ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আক্কাস আলীর ছেলে একন মিয়ার সঙ্গে। বর আসছে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ দূর্গা রানী সাহা, জারুইতলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপস্থিত হন জারুইতলা ইউপির সিঙ্গার পাড় গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে।

পরে কিশোরীর বাবা-মাকে ডেকে এনে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলের বাড়িতে গিয়ে বর একন মিয়াকে আটক করে সন্ধ্যায় সেখানে আদালত বসিয়ে কিশোরী মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কিশোরীর মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন । বর একন মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউএনও ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার।

জারুইতলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক জানান, কিশোরী মেয়ের বিয়ের খবর পাওয়া মাত্রই ইউএনও স্যারকে জানাই। নিজেও উপস্থিত থাকি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com