বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালক আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি :
ভৈরবে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালককে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা । আজ সোমবার সকালে প্রাইভেটকারের পিছনে ধাওয়া করে ভৈরব স্টেডিয়াম এলাকা থেকে আটক করে । এ সময় প্রাইভেটকারটিতে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করে চালক মোহন মিয়াকে আটক করা হয় । এছাড়াও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার টাকা ও প্রাইভেটকারটি জব্দ করেছে র‌্যাব । এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে ।
আজ দুপুরে ভৈরব র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ থেকে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে ।

র‌্যাব জানতে পারে মাদক ব্যবসায়ী চক্রটি হবিগঞ্জ থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও ইনচার্জ রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও ক্যাম্পের এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব আজ ভোর সাড়ে ৫টার দিকে অভিযানে যায় । পরে র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারটিকে পিছু ধাওয়া করে ভৈরব নাটালের মোড়ে প্রাইভেটকারটিকে থামতে সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে ময়মনসিংহের উদ্দ্যেশ্যে যেতে থাকে । পরে র‌্যাব প্রাইভেটকারটির পিছু ধাওয়া করে ভৈরব স্টেডিয়াম এলাকা থেকে আটক করে । র‌্যাব আরো জানায় আটককৃত গাঁজার মূল মালিক জনৈক মিন্টু চৌধুরী । মাত্র ৭ হাজার টাকায় ভাড়ার মাধ্যমে চালক হবিগঞ্জ থেকে উক্ত গাঁজা ময়মনসিংহে পৌছে দেয়ার কথা ছিল ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com