শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বিভিন্ন মামলার ১০জন গ্রেফতার ॥ মাদক উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬০১ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ মাদক ও বিভিন্ন মামলায় ১০জনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। রোববার সকাল থেকে আজ ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াকান্দা গ্রামের জামারুও রহমানের পুত্র মাহমুদুর রহমান উরফে ইয়াবা মান্না(২৮), একই এলাকার মৃত আরজু মিয়ার পুত্র মোঃ শাহ আলম(৫০), কালিপুর (উঃ) পাড়া এলাকার আকবর আলীর স্ত্রী রুবিনা বেগম (৩৮), একই এলাকার মাইনউদ্দীন মিয়ার পুত্র জিসান মিয়া, ভৈরবপুর (দঃ) পাড়া এলাকার মাহবুব মিয়ার পুত্র অনন্ত(১৮), শিমুলকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র(৫০), একই গ্রামের মুর্শীদ মিয়ার পুত্র মজিবুর মিয়া(৩২), গোছামারা গ্রামের কবীর মিয়ার পুত্র মনিরা বেগম(৩৬), কমলপুর এলাকার দ্বীন ইসলাম মিয়ার পুত্র মো: বিজয় শেখ(২৪) ও একই এলাকার হেলিম মিয়ার পুত্র বিজয় মিয়া(২৪)।

পুলিশ জানায়, রোববার সকালে ভৈরব থানার এস.আই রাসেল মিয়া শহরের চাঁনভাণ্ডাডার মাজারের সামনে থেকে মাহমুদুর রহমান উরফে ইয়াবা মান্না নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় আটকৃতের দেহ তল্লাশি করে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটকৃতের বিরুদ্ধে ভৈরব থানায় তিনটি মাদকের মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

রোববার রাতে ভৈরব থানার এস.আই মতিউজ্জামান ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮আসামী গ্রেফতার করেন। অন্যদিকে জিসান নামে অপর আরেক আসামীকে ৩৪ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮জন পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে এবং মাদকসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com