বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৪৩৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের ৮টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
হয়েছে।বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসৃুদ্দিন সন্মেলন কক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এ সময়ে এক আলোচনা সভায় তিনি বলেন, জনগন আপনাদের ভোট প্রদান করে নির্বাচিত করেছে। তাই জনগন তথা দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে নিবির ভাবে কাজ করে যাবার আহবান জানান তিনি।জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ,জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মো: শফিকুল ইমলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও জেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান,৮জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৭জন মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "সিরাজগঞ্জের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com