সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জ হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৭৩১ বার পড়া হয়েছে

শামছুল আলম শাহীন :

শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উৎসব। শুল্কাতিথি অনুযায়ী শুক্রবার সকাল ১১টা ৪৮ সেকেন্ডে লগ্ন শুরু হয়। দুই দিনব্যাপী এ স্নান উৎসব শেষ হয়েছে আজ শনিবার সকাল ৮টা ৫৮ মিনিট ১৪ সেকেন্ডে।

জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় পুণ্যার্থীরা হোসেনপুর ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে দূর-দূরান্ত থেকে এসেছে। দেশি ও বিদেশি ভক্তদের স্নান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন হোসেনপুরের ৩ কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।।

হোসেনপুর ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা গেছে, স্নানের পর নারী পুণ্যার্থীদের কাপড় বদলের ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলোর পাশে কয়েকটি ছোটো রুম থাকলেও চাহিদার তুলনায় অনেক কম। তবে স্নান উপলক্ষে ১২টি ধর্মীয় স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠন পুণ্যার্থীদের সেবা দিতে ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com