শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ ॥ মেঘনার পাড়ে লাখো মানুষের ঢল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬২৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
দিনব্যাপি নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভৈরবে পালিত হলো বাঙ্গালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪২৬ বঙ্গাব্দ। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও একই সময়ে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও ঘোড়া নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে স্থানীয় উপজেলা প্রশাসন।

র‌্যালি শেষে উপজেলা চত্বরের কড়ই তলায় ভৈরব শিল্পকলা পরিষদ ও উপজেলা প্রসাশনের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়াসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা মিলনায়তনে এক বৈশাখী ভোজনের আয়োজন করা হয়। ভোজনে পেঁয়াজ-কাঁচা মরিচ আর পান্তা ভাতের সাথে স্থান পায় কয়েক রকমের ভর্তা আর মাছ।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লাখো মানুষের ভরি জমেছে ভৈরবের মেঘনা নদীর ত্রী-সেতু এলাকায়। বাংলা নববর্ষ বরণের আনন্দকে ভাগাভাগি করে নিতে নরসিংদী, ব্রাক্ষ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সববয়সী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে ভৈরবের এই একমাত্র বিনোদন কেন্দ্রটি। আর এই দিনে বাড়তি রোজগারের আসায় মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রীসহ বিন্নি ধানের খৈ, মুণ্ডামিঠাই ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী ও বাচ্চাদের আকর্ষণীয় খেলনার শতাধীক স্টল নিয়ে বসেন দোকানিরা। আর এসব দোকানে উপচে পড়া ভীড় জমে মেলায় আগত দর্শনার্থীদের। এছাড়াও মেলায় ব্লাড ডোনেশন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিকে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষার্থে বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com