সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে ভোট ডাকাতির অভিযোগ এনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন ॥ মামলা প্রত্যাহারের দাবী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৫৪৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ এনে আগামী ১৭ এপ্রিল স্থগিত হওয়া ৩টি ভোট কেন্দ্রের আসন্ন উপ-নির্বাচনে আগাম ভোট বর্জনের ঘোষণা করেছেন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: মোশারফ হোসেন । আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ-সময় তিনি বলেন, বিগত ২৪ মার্চের উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদ করায় উল্টো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটি মামলা করা হয়েছে। এছাড়াও নির্বাচনের দিন দুপুর ১২টা থেকে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে ক্ষমতাশীন দলের ১টি বিশাল বাহিনী তার প্রতিদ্বন্ধি প্রার্থী চাপকল মার্কাকে বিজয়ী করতে অবৈধভাবে সীল মেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করেছে বলেও মন্তব্য করেন ।
আগামী উপ-নির্বাচনে ও সাধারন ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে । তাই তিনি ১৭ এপ্রিলের উপ-নির্বাচননস বর্জন করে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে ভৈরব পৌরসভার কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, সাবেক কাউন্সিলর ও প্রধান নির্বাচনী এজেন্ট হারুন আর-রশিদ, শফিকুল ইসলাম নোমান, ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা আনোয়ার পারভেজ ও তার সহধর্মিণী লাইল ফেরদৌস আরা রিনা পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com