বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

প্রথম দিনে বনলতা এক্সপ্রেসে ভ্রমণ করা যাবে বিনা টিকিটে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৯৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আগামী ২৫ এপ্রিল ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে। ওই দিন ট্রেনের উদ্বোধনী যাত্রায় যে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ট্রেনটি চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

জানা গেছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুধু কমলাপুরেই সীমাবদ্ধ থাকছে না। ঈদে ঘরমুখো মানুষের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। কমলাপুরসহ রাজধানীর মোট ছয়টি স্থান থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। স্থানগুলো হলো- কমলাপুর, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (সম্ভাব্য), মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, বিমানবন্দর স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com