মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কারাগার থেকে মুক্ত হওয়ার পর যুবক নিখোঁজ: সন্ধানের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৭৯২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত পাওয়া পর সিরাজগঞ্জে বোরহান উদ্দিন (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া সন্তানের সন্ধান দাবীতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ যুবকের পরিবার।

আজ রবিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার এরানদহ গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ যুবক বোরহান উদ্দিনে মা রাশেদা খাতুন ও তার
পিতা জয়নাল আবেদীন। এসময় স্থানীয় লোজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে বোরহান উদ্দিন (২৮) কে গ্রেফতার করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। দুই বছর ৯ মাস কারাগারে আটক থাকার পর গত ৭এপ্রিল আদালত তাকে অন্তবর্তীকালিন জামিন প্রদান করেন।

জামিনপ্রাপ্ত বোরহান উদ্দিন ৮ এপ্রিল সকালে কারাগার থেকে বের হলে সাদা পোষাকের একদল লোক তাকে একটি মাইক্রেবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে আজ তার পরিবার সংবাদ সম্মেলন করেন। বোরহান উদ্দিনের সন্ধানের দাবী জানিয়ে এব্যাপারে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তার পরিবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com