মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ভৈরবে অবৈধ বেকারি ও ভেজাল আইসক্রিম কারখানাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৬১৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে বেবি বেকারি ও জে এল ফুড এন্ড ভেবারেজ নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে পঞ্চান্ন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে আচমকা অভিযান চালিয়ে মোড়কজাতকরণ বিধি না মেনে খাদ্য পণ্য বাজারজাত করার অপরাধে বেবি বেকারিকে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিকর দ্রব্য(জিংক অক্সাইড যা দেয়ালের চুনকালি করতে ব্যবহার করা হয়, ঘনচিনি ও রঙ) মিশিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে জে এল ফুড এন্ড ভেবারেজকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইব্রাহীম হোসেন। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে । এ সময় ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com