রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসিতে টানা দ্বিতীয় বছর ফল বিপর্যয়: ফেল করেছে প্রায় ৬ লাখ ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ১৩৯টিতে

নিকলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৭৫৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’।পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার (২৩এপ্রিল)উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে একটি র‌্যালি বাহির করে উপজেলা পরিষদের হল রুমের সামনে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আস আদ দীন মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নরুজাম্মান হাবীব,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, ইউডিএফ দুর্গা রানী সাহা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা
বক্তারা বলেন,২০২৫ সালের মধ্যে নানা ধরনের অপুষ্টি হ্রাস করতে “জাতীয় পুষ্টিনীতি ২০১৫” এবং জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনাতে (২০১৬-২০২৫) কয়েকটি সূচক ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০ শতাংশে উন্নীত করা, ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫ শতাংশ করা। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে এক শতাংশের নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com