রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসিতে টানা দ্বিতীয় বছর ফল বিপর্যয়: ফেল করেছে প্রায় ৬ লাখ ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ১৩৯টিতে

নিকলীতে এক মণ ধানে এক কেজি মাংসও মিলছে না !

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৬৪৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্তমানে এক মণ ধান বিক্রির টাকায় এক কেজি মাংসও কেনা যাচ্ছে না !
বর্তমানে নিকলী উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজারে এক কেজি খাসির মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক মণ বোরো ধানের দাম ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ কারণে সাধারণ কৃষকের মুখে উঠছে না বোরো উৎসবের মাংসের স্বাদ।
উপজেলার সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের কৃষক মহবত দুঃখ করে বলেন , এভাবে কি আর সংসার করা যায়। এক মণ ধানে এক কেজি মাংস পাওয়া যায় না। ধান বেচেয়া কামলা আর মানুষের ঋণ দিতে দিতেই ট্যাকা শেষ। একই গ্রামের সমু মিয়া বলেন , অনেক দিন ধরে ছেলে- মেয়েদের মুখে খাসির মাংস দিতে পারিনা। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকালে এক মণ বোরো ধান ৫৫০ টাকায় বিক্রি করে নিকলী সদর বাজারে গিয়ে দেখি এক কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। বাধ্য হয়ে মাংস না নিয়ে খালি হাতেই বাড়িতে ফিরে আসি।
বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজারে নতুন ধান কেনা-বেচা হচ্ছে। নতুন বোরো হাইব্রিড মোটা ধান প্রতি মণ ৪৫০ টাকা , ব্রি ২৯ধান ৫০০ টাকা ও ব্রি ২৮ ধান ৫৫০টাকার মধ্যে বেচা-কেনা হচ্ছে। একদিকে ধানে চিটা ও শিলাবৃষ্টিতে ধানের ফলন কম হলেও বাজারে দাম কম থাকায় কৃষকদের বুকে চাপা কান্না। তারা রীতিমতো হতাশ। বিশেষ করে ক্ষুদ্র , প্রন্তিক ও বর্গা চাষিরা পড়েছেন চরম বেকায়দায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন , এ অবস্থা চলতে থাকলে এক সময় কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com