সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

শ্বাসনালী পোড়া রোগীদের জীবন বাঁচাতে পারে অত্যাধুনিক “হাইপারবারিক অক্সিজেন থেরাপি”

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৬০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অগ্নিকাণ্ডে শ্বাসনালী পোড়া রোগীদের জীবন বাঁচাতে পারে অত্যাধুনিক থেরাপি। Hyperbaric (হাইপারবারিক) নামের মেশিন প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। বিশ্বের উন্নত বিভিন্ন দেশে অনেকদিন থেকে হাইপারবারিক যন্ত্রের সাহায্যে চিকিৎসা চলছে সাফল্যের সঙ্গে। এর মাধ্যমে শ্বাসনালী পোড়া রোগীদের সারিয়ে তোলার ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকার চিকিৎসকরাও। এস. এম ফয়েজের বিশেষ রির্পোট। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান।

প্রধানমন্ত্রীর অনুদানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জন্য কেনা হাইপারবারিক মেশিনে চলছে চকবাজারের আগুনে দগ্ধদের জীবন বাঁচানোর চেষ্টা। অন্যান্য অগ্নিকাণ্ডে শ্বাসনালী পোড়াদের চিকিৎসা দেয়া হয় অত্যাধুনিক এ মেশিনে। এর আগে বাংলাদেশে এ ধরনের দ্বগ্ধ রোগীদের জীবন বাঁচানোর আশা করা যেত না। হাল ছেড়ে দিতেন চিকিৎসকরা। এখন তাদের আশার আলো ‘হাইপারবারিক অক্সিজেন মেশিন’।

চিকিৎসকরা জানান, হাইপারবারিক অক্সিজেন চেম্বারে শুয়ে শ্বাস নিতে পারেন রোগীরা। থাকেন স্বস্তিতে। দরকার হলে ভেতর থেকে কথা বলতে পারেন ডাক্তার-নার্সদের সাথে। হাইপারবারিক থেরাপির চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও জানান চিকিৎসকরা। নিমতলী, তাজরিনের মতো আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে না পারায় নিভে গেছে অনেক জীবন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com