সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

বাস পার্কিং নিয়ে সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় ২ দুই পুলিশ সদস্যসহ আহত-১৫, যান চলাচল বন্ধ, ১৫টি যানবাহন ভাংচুর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৮৯৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাস পার্কিং নিয়ে সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ২ দুই পুলিশ
সদস্য সহ ১৫ জন আহত হয়েছে এবং বাস ও ট্রাকসহ ১৫টি যানবাহন ভাংচুর হয়েছে। অস্থিতিশীর পরিস্তিতি বিরাজ করায় যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১টার দিকে সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডের ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ট্রাক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। সংঘর্ষ থামানোর সময় ইটের আঘাতে ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও সংঘর্ষকারী উভয় পক্ষের শ্রমিকসহ অন্তত ১৫ আহত হয়। সংঘর্ষের সময় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনসার আলী জানান, বেলা ১ টার দিকে নিউ ঢাকা রোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এসআই পরিবহণের একটি বাস পার্কিং করলে ট্রাক শ্রমিকরা বাসের স্টাফদের মারধর করে। ঘটনাটি বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। আবারও সংঘর্ষ ও ভাংচুরের আতংকে বর্তমানে বাস চলাচল বন্ধ রয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন থাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com