শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

রমজানের আগে ৫০৩ পণ্যের দাম কমলো কাতারে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৮৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর কয়েকদিন পর শুরু হতে যাওয়া রমজান মাস উপলক্ষ্যে ৫০৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটির অর্থ ও শিল্প মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ লক্ষ্যে একটি নির্দেশনা জারি করেছে।

গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়া এই নির্দেশনা রমজান শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়।

যে ৫০৩টি পণ্যের মূল্য কমানো হয়েছে, সেগুলোর মধ্যে- দুধ, মুরগির মাংস, বাসমতি চাল, সানফ্লাওয়ার তেল, আটা, চিনি, চাল, ম্যাকারনিসহ অন্যান্য বিভিন্ন পণ্য রয়েছে।

অর্থ ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং রমজানের সময় যেসব পণ্যের চাহিদা বৃদ্ধি পায় সেগুলো সবচেয়ে উপযুক্ত মূল্যে দিতে রাজি হয়েছে তারা। পরে যেসব পণ্যে দাম কমেছে সেগুলোর তালিকা সব বড় সুপারমার্কেটে পাঠিয়েছে মন্ত্রণালয় এবং তাদের ওয়েবসাইট ও সব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই ব্যাপক এবং আকস্মিক অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com